RH Order Track – অর্ডার নম্বর ও ফোন দিয়ে WooCommerce অর্ডার ট্র্যাকিং
Pluginv1.0.0 21 views

RH Order Track – অর্ডার নম্বর ও ফোন দিয়ে WooCommerce অর্ডার ট্র্যাকিং

কাস্টমার অর্ডার নম্বর আর ফোন নম্বর দিয়ে নিজেই অর্ডারের অবস্থা দেখে নেবে — আপনাকে আর ইনবক্সে "ভাই, অর্ডারটা কই?" এর উত্তর দিতে হবে না। Elementor উইজেট ও শর্টকোড, দুইভাবেই বসানো যায়, আর কোন স্ট্যাটাস ও কোন তথ্য কাস্টমার দেখবে তা পুরোটাই আপনার নিয়ন্ত্রণে।

WooCommerce-এর নিজস্ব অর্ডার ট্র্যাকিং কাজ করে অর্ডার নম্বর + বিলিং ইমেইল দিয়ে। কিন্তু বাংলাদেশের ক্যাশ-অন-ডেলিভারি স্টোরে বেশিরভাগ কাস্টমার ইমেইলই দেয় না — দেয় ফোন নম্বর। তার উপর ওখানে কোনো সেটিংস নেই: কোন স্ট্যাটাস দেখাবে, কী কী তথ্য দেখাবে, দেখতে কেমন হবে — কিছুই বদলানো যায় না। RH Order Track ঠিক এই জায়গাটা পূরণ করে। যেভাবে কাজ করে কাস্টমার আপনার পেজে অর্ডার নম্বর ও ফোন নম্বর লিখে বাটনে ক্লিক করবে। সাথে সাথেই নিচে অর্ডারের বর্তমান অবস্থা একটা টাইমলাইনে ফুটে উঠবে — পেমেন্ট বাকি → প্রক্রিয়াধীন → সম্পন্ন — আর তার নিচে অর্ডারের বিস্তারিত। পেজ রিলোড হবে না। যা যা কন্ট্রোল করতে পারবেন • কাস্টমার কী দিয়ে খুঁজবে — অর্ডার নম্বর, ফোন, নাকি দুটোই। ডিফল্টে দুটোই লাগে, কারণ সেটাই সবচেয়ে নিরাপদ। • কোন স্ট্যাটাস কাস্টমার দেখবে — প্রতিটার জন্য নিজের ভাষায় লেখা লেবেল, আলাদা রঙ, আর টাইমলাইনে কোন ধাপে বসবে তা ঠিক করে দিতে পারবেন। অন্য প্লাগিনের যোগ করা কাস্টম স্ট্যাটাসও তালিকায় নিজে থেকেই চলে আসে। • অর্ডারের কোন তথ্য দেখাবে — ২৪টি আলাদা টগল: পণ্যের তালিকা, ছবি, পরিমাণ, দাম, SKU, ভ্যারিয়েশন, সাবটোটাল, ছাড়, ডেলিভারি চার্জ, সর্বমোট, নাম, ফোন, ইমেইল, বিলিং ও ডেলিভারি ঠিকানা, কাস্টমারের নোট। যেটায় টিক দেবেন না, সেটা সার্ভার থেকে বেরই হয় না। • কুরিয়ার ট্র্যাকিং নম্বর — অর্ডারে জমা থাকা যেকোনো তথ্য বাড়তি রো হিসেবে দেখাতে পারবেন, চাইলে ক্লিকযোগ্য ট্র্যাকিং লিংক হিসেবে। SteadFast ব্যবহার করলে তার কনসাইনমেন্ট আইডি নিজে থেকেই শনাক্ত হয়। • রঙ — কিছু না করলেই আপনার Elementor গ্লোবাল কালার বা থিমের রঙ নিয়ে নেবে, ফলে সাইটের সাথে মিশে থাকবে। আবার নিজের রঙ বসিয়ে দিলে থিমের CSS আর সেটাকে টলাতে পারবে না। দুইভাবে বসানো যায় Elementor ব্যবহার করলে "Order Tracking" উইজেটটা যেকোনো জায়গায় ড্র্যাগ করে বসিয়ে দিন। Elementor ছাড়া সাইটে শর্টকোড: [rh_order_track] দুটোই হুবহু একই ফর্ম দেখায়। উইজেটে আলাদা করে রঙ বা লেখা বদলালে সেটাই প্রাধান্য পাবে। নিরাপত্তা ও গোপনীয়তা অর্ডার ট্র্যাকিং লগইন ছাড়াই চলে, তাই ডিফল্ট সেটিংস ইচ্ছাকৃতভাবে কড়া রাখা হয়েছে: • ডিফল্টে অর্ডার নম্বর ও ফোন — দুটোই লাগে। শুধু অর্ডার নম্বর দিয়ে খোঁজার সুযোগ রাখা আছে, কিন্তু ডিফল্ট নয়। কারণ অর্ডার আইডি ক্রমিক (১, ২, ৩...), তাই শুধু আইডি দিয়ে খোঁজা চালু রাখলে যে কেউ অন্যের অর্ডার দেখে ফেলতে পারে। • না পাওয়া গেলে সব ক্ষেত্রেই একই বার্তা আসে। "অর্ডার নেই" আর "অর্ডার আছে কিন্তু ফোন মেলেনি" — দুটোর উত্তর আলাদা হলে সেটা দিয়ে অনুমান করে অর্ডার খুঁজে বের করা যেত। • প্রতি আইপি থেকে নির্দিষ্ট সংখ্যক চেষ্টার বেশি করা যায় না (ডিফল্ট ১৫ মিনিটে ২০ বার)। • ফোন ও ইমেইল ঢেকে দেখানো হয় — ০১৭১*****৭৮। প্রযুক্তিগত তথ্য • WordPress ৬.০+ | WooCommerce ৮.০+ | PHP ৭.৪+ • WooCommerce ১১.০.১ এবং HPOS (High-Performance Order Storage) চালু অবস্থায় পরীক্ষিত। পুরনো স্টোরেজেও একইভাবে কাজ করে। • Elementor ঐচ্ছিক — শুধু উইজেটের জন্য দরকার, শর্টকোড Elementor ছাড়াই চলে। • ভাষা: ইংরেজি ডিফল্ট, সম্পূর্ণ বাংলা অনুবাদ ফাইল সাথে দেওয়া আছে। • থিম থেকে টেমপ্লেট ওভাররাইড করা যায় — templates ফোল্ডারের ফাইল আপনার থিমের rh-order-track ফোল্ডারে কপি করে নিজের মতো সাজিয়ে নিন। • লাইসেন্স: GPL-2.0 — সম্পূর্ণ ফ্রি। ইনস্টল করার নিয়ম ১. জিপ ফাইলটি ডাউনলোড করুন। ২. WordPress ড্যাশবোর্ড → Plugins → Add New → Upload Plugin → ফাইলটি নির্বাচন করে Install ও Activate করুন। ৩. বাম পাশের মেনু থেকে "RH Order T" খুলুন। ৪. Shortcode & tools ট্যাবে গিয়ে একবার "Rebuild phone index" চালান — এতে প্লাগিন ইনস্টলের আগের পুরনো অর্ডারগুলোও ফোন নম্বর দিয়ে খুঁজে পাওয়া যাবে। নতুন অর্ডার নিজে থেকেই যুক্ত হবে। ৫. যে পেজে ট্র্যাকিং ফর্ম রাখতে চান, সেখানে উইজেট বা শর্টকোড বসিয়ে দিন। ডেভেলপার

৳0one-time
  • • Instant access from your dashboard after purchase
  • • Lifetime updates for this version line